স্টাফ রিপোটার: জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যপণ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানো, বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আহূত ২৫ আগস্ট বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল সফল করতে আজ শনিবার রাজধানীতে প্রাচারপত্র বিতরণ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন বাম জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সকাল ১১টায় পুরানা পল্টন মোড়সহ বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণের সময় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের ডা. হারুন উর রশীদ, বাসদ (মার্ক্সবাদী)’র মানস নন্দী, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)’র বিধান দাস, বাম জোট নগর নেতা খালেকুজ্জামান লিপন, আব্দুল কাদের, জাহিদ হোসেন খান, তৈমুর খান অপু, নাঈমা খালেদ মনিকা, আনোয়ারুল ইসলাম, তৌফিকা লিজা প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় পথচারীদের অনেকেই স্বতঃস্ফূর্তভাবে প্রচারপত্র নেন ও নিজেরা বিতরণ করেন।
এ সময় বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেন, করোনার সময় থেকে সাধারণ মানুষের আয় কমে গেছে। এসব বিবেচনা না করে সরকার অতীতে লাভে থাকা জ্বালানি তেলের দামসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করেছে। যাতায়াত ভাড়া বাড়িয়েছে। সাধারণ মানুষের পক্ষে যা বহন করা সম্ভব না। এ অবস্থায় সাধারণ মানুষ দৈনন্দিন খাওয়া পর্যন্ত কমিয়ে দিতে বাধ্য হয়েছে। সরকার জনগণের কষ্ট বুঝতে পারছে না। বরং দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রীরা মানুষের সাথে রসিকতা করছে।
বাম জোটের নেতৃবৃন্দ সাধারণ মানুষকে বলেন, রাজপথে প্রতিবাদ ছাড়া দবি আদায় করা যাবে না। এজন্য ২৫ আগস্টের হরতাল নিজের হরতাল বিবেচনা করে ঐদিন রাজপথে নেমে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আপনার অবস্থান জানিয়ে দিন।
নেতৃবৃন্দ বলেন, সরকার দাবি না মানলে হরতালের পর আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
হরতাল সফল করতে বাম জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ সকালে খুলনা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর গেছেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments