জাবি প্রতিনিধি : ইংরেজি বর্ষবরণে ‘থার্টি ফার্স্ট নাইটের’ আয়োজনকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সব ধরনের আতশবাজি, মশাল মিছিল, পটকা ফোটানো ও ফানুস ওড়ানোতে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর শিক্ষার্থীদেরকে অবশ্যই রাত ১০ টার মধ্যে নিজ হলে প্রবেশ করতে হবে। চলাচলের সময় নিজ পরিচয়পত্র সাথে রাখতে হবে। হলের ভেতরে বা বাইরে মিছিল, সভা-সমাবেশ এবং কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। সেদিন সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোন ধরনের অনুষ্ঠান করা যাবে না। কোনো বহিরাগতকে হলে অবস্থান করতে দেওয়া হবে না। ক্যাম্পাসে ক্যাম্প ফায়ার, আতশবাজি, পটকা ফুটানো, ফানুস উড়ানো, মিছিলসহ যেকোন ধরনের উচ্ছৃঙ্খল কর্মকান্ড করা যাবেনা। এ ধরণের উচ্ছৃঙ্খল কর্মকান্ডে কেউ জড়িত থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৩১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে ২ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত বহিরাগত কোনো মটর সাইকেল, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, কার ইত্যাদি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এই সময়ে জয় বাংলা গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য সকল গেট বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন রাখা হবে এবং পুলিশ টহলের ব্যবস্থা করা হবে। বিকাল ৫টার আগে সকল বহিরাগতদেরকে ক্যাম্পাস ত্যাগ করতে হবে। এছাড়া এদিন বটতলাসহ ক্যাম্পাসের অভ্যন্তরীণ সকল দোকানপাট রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments