বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার সকালে বুয়েট কাউন্সিল ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার প্রধান অতিথি ও বুয়েটের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন আমাদের দেশপ্রেম আছে, সেটাকে যদি কাজে না লাগাই তাহলে হবে না। আমাদের বুয়েটের ওপর যে আস্থা আছে, সেটাকে যদি কাজে না লাগাই বা কোনো কাজে ব্যবহার হবে না তা হতে পারে না। আমাদের প্রযুক্তি আছে, আমরা গবেষণা করি, জ্ঞান তৈরি করি। সেটাকে কাজে লাগাতে হবে, আমাদের যা আছে তা ব্যবহার করতে হবে।
বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বুয়েটের সিন্ডিকেট সদস্যবৃন্দ, ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, ইনস্টিটিউট, পরিদপ্তর ও দপ্তরের পরিচালকবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানগণ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments