রাজশাহী অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও গৃহহীন-ভূমিহীনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীন-ভূমিহীন ব্যক্তিদের মাঝে জমিসহ সুন্দর ঘর প্রদান করছেন। আশ্রয়ন প্রকল্প-২ এর কাজ শেষ হলে বেড়া উপজেলায় কেউ ভূমিহীন থাকবেনা।
আজ (বুধবার) পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসনে বেড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার নিমিত্ত যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ অনুষ্ঠানে ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে লক্ষ্যে সকল শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করতে হবে। কোন শিশুকে ঝুকিপূর্ণ কোন কাজে নিয়োজিত করা যাবে না। সরকার শিক্ষা ব্যায় নির্বাহের লক্ষ্যে উপবৃত্তি দিচ্ছে, দুঃস্থদের বিভিন্ন ধরনের ভাতা প্রদান করছে, এরপর আর কোন শিশু শিক্ষার বাইরে থাকতে পারে না।
অনুষ্ঠান দুটিতে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ সবুর আলীর সভাপতিত্বে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ মেসবাহ উল হক ও মোছাঃ শায়লা শারমিন ইতি এবং বেড়ার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments