ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেছেন, সম্প্রতি আমি ছাত্র আন্দোলনের ইতিহাস লেখক ড. মোহাম্মদ হাননানের বইটি সম্পর্কে বিভিন্ন বাদানুবাদ লক্ষ করেছি। আমি সকল বিষয়ে যাব না। তবে একটি বিষয় উল্লেখ করতে চাই যে, তিনি মওলানা ভাসানী সম্পর্কে একটি অসত্য বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি বলেছেন বাষট্টির ছাত্র আন্দোলনের সময়ে যে ৯ নেতার বিবৃতি প্রকাশিত হয়েছিল তাতে মওলানা ভাসানীর স্বাক্ষর ছিল না। এই ব্যাপারে তিনি বিষ্ময় প্রকাশ করে ইঙ্গিত দিয়েছেন যে, সরকারের সঙ্গে ভাসানীর সখ্যতা ছিল বলেই তিনি এই বিবৃতিতে স্বাক্ষর দিতে সম্মত হন নি। কথাটি যে ভুল সে কথা আমি তাকে কয়েক বছর আগে ফোনে জানিয়েছি। তবু তিনি ভুল সংশোধন না করে পত্রিকায় একই বক্তব্য পুনরাবৃত্তি করেছেন। বস্তুত ৯ নেতার বিবৃতিতে ভাসানীর স্বাক্ষর থাকার কোনো প্রশ্নই উঠে না। কারণ তিনি বন্দি ছিলেন। ড. মোহাম্মদ হাননানের জ্ঞাতার্থে এবং পাঠকদের জানার জন্য এই সংক্রান্ত কয়েকটি তারিখ উল্লেখ করছি। ১৯৫৮ সালের ১২ অক্টোবর মওলানা ভাসানীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে আইয়ুব সামরিক সরকার। তারপরে তিনি ঢাকায় একটানা বন্দি ছিলেন ১৯৬২ সালের ৩ নভেম্বর পর্যন্ত। পরবর্তীতে কৃষকদের কয়েকটি দাবি নিয়ে অনশন করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন তলায় ১০ নম্বর কেবিনে তিনি বন্দি ছিলেন। ৯ নেতার বিবৃতি স্বাক্ষরিত হয়েছে ১৯৬২ সালের ২৪ জুন। অতএব একজন বন্দি নেতাকে সরকারের সহযোগী হিসেবে প্রমাণ করার চেষ্টা করাটা যথার্থ কিনা তা পাঠকরাই বিচার করবেন।
তিনি ড. মোহাম্মদ হাননানকে বিবৃতিতে আরও বলেন, আমি অনুরোধ জানাবো ইতিহাস লেখায় হাত দেয়ার আগে কিছুটা গবেষণাও করা দরকার। কোন বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক নেতাকে কারও পছন্দ হতে অথবা না হতে পারে। কিন্তু তথ্য সঠিক না হলে তাকে ইতিহাসবিদ বা গবেষক কোনটাই বলা যায় না।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments