রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ার চাখারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে নিবন্ধনহীন একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ২৮ মে শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলম উপজেলার চাখারে বরিশাল সদর হাসপাতালে কর্মরত ডা. রিতা রাণী শীলের পরিচালিত ফাইভ ডক্টর’স ক্লিনিক কাম ডায়াগনস্টিক সেন্টার,আনোয়ার হোসেনের বনানী ডায়গনস্টিক সেন্টার ও সৈয়দ আবু বকর সিদ্দিকের চাখার ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে গিয়ে নিবন্ধন না থাকায় এগুলো বন্ধ করে দেন। এসময় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক স্বপন চন্দ্র দে উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলম বলেন,৭২ ঘন্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের স্বাস্থ্য অধিদপ্তরের নিদের্শনার আলোকে চাখারে নিবন্ধনহীন একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বন্ধের এ মৌখিক নির্দেশ না মানলে পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও বিশারকান্দিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গড়ে ওঠা নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি জানান। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলমের এ উদ্যোগকে সাধুবাদ জানালেও এটা যেন নিছক ‘আইওয়াশ’ না হয় সেই দাবি স্থানীয় সচেতন মহলের।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments