ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় যৌথবাহিনীর হাতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত গ্রেফতার পূর্বক বিচারের দাবী জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চা
মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর আহ্বায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুল, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান এক যুক্ত বিবৃতিতে বলেন, যৌথবাহিনী তথাকথিত অভিযানের নামে সেই ফ্যাসিষ্ট কায়দায় আবারও বিচারবহির্ভূত হত্যাকান্ড শুরু করেছে। যার দায় সরকারকেই নিতে হবে। গণ-অভ্যুত্থানের পর থেকে চলমান নৈরাজ্য - সম্প্রদায়িক অপতৎপরতা ক্রমেই বেড়ে চলেছে। সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। তার উপর সেই পুরনো কায়দায় বিচারবহির্ভূত হত্যাকান্ড কার্যত চলমান নৈরাজ্যকে আরও উসকে দিবে। জনগণ এক ফ্যাসিবাদের পরিবর্তে আর এক ফ্যাসিবাদী পদক্ষেপের জন্য এত রক্ত-জীবন দিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত করেনি।
নেতৃবৃন্দ, সমস্ত নৈরাজ্য, সাম্প্রদায়িক উস্কানি, দমন-পীড়ন বন্ধসহ যৌথবাহিনীর হাতে বিচার বহির্ভুত হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি করেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments