ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বঙ্গবন্ধু খুনের পরিকল্পনার রন্ধ্রে রন্ধ্রে সম্পৃতা রয়েছে জিয়াউর রহমানের। জিয়াউর রহমানই হলো বঙ্গবন্ধু খুনের মাস্টার মাইন্ড। মূল হোতা। জিয়াউর রহমানের সমর্থন ছাড়া খন্দকার মোস্তাক আহমেদের পক্ষে পৃথিবীর ইতিহাসের বর্বরোচিত এই হত্যাকান্ড ঘটানো সম্ভব ছিল না। তিনি প্রশ্ন রাখেন, বেগম খালেদা জিয়া তার স্বামীর বিচার চায় না কেন?
আজ সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামালপুরের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত চেক বিতরণ কালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকের জন্য ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন। এর আগে সাংবাদিকদের এতো বিপুল অঙ্কের টাকা সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার নজীর নেই। করোনাকালীন সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলকেই আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু হত্যাসহ দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
জেলা প্রশাসক মোর্শেদা জামানের সভাপতিত্বে চেক বিতরণ অন্ষ্ঠুানে অন্যান্যের মধ্যে সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌরসভা মেয়র ছানোয়ার হোসেন ছানু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৫২ জন সাংবাদিকের মাঝে ১০ হাজার টাকা করে ৫ লাখ ২০ হাজার এবং বিশেষ অনুদান হিসাবে এক জন সাংবাদিক পরিবারকে ৩ লাখ ও চিকিৎসার জন্য একজন সাংবাদিককে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments