বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ ট্রেজারার হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. মোঃ হাসান কাওসার। রবিবার (২৭ আগস্ট, ২০২৩) সকালে বিশ্ববিদ্যালয়ে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ নওজিয়া ইয়াসমিন সহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডীন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এসময় তিনি উপাচার্য মহোদয়ের কার্যালয়ে এক পত্র দিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর উপাচার্য মহোদয়সহ অন্যান্যদেরকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তুবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন ট্রেজারার মহোদয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সদ্য যোগদানকৃত ট্রেজারার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট ২০২৩ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোঃ হাসান কাওসার কে আগামী ৪ বছরের জন্য স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ ট্রেজারার পদে নিয়োগ দেয়া হয়।
ড. কাওসার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ফার্মেসি বিভাগের একজন অধ্যাপক, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিন দশকের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে তার। এ পর্যন্ত তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে ৮০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি বেশ কয়েকটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন।
ডা. কাওসার বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস) এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের ফার্মাসি কাউন্সিলের সদস্য। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটির একজন বিশেষজ্ঞ সদস্য এবং ২০১২ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক ওষুধ ও ফার্মেসি সম্পর্কিত ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ড. কাওসার বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য। তিনি দেশ-বিদেশের একাধিক পুরস্কারে ভুষিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments