বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলা সাহিত্যের খ্যাতিমান পুঁথি গবেষক মুন্সী আব্দুল করিম সাহিত্যবিশারদের ১৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে এক মনোজ্ঞ ‘পুঁথিপাঠের আসর’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এ আসর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পুঁথি পাঠ করেন বিশিষ্ট পুঁথি পাঠক বিন বনি আমিন মুন্না এবং উমামা জাহান মিম। এরপর হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক মোঃ সাইফুল্লাহ জুলাই অভ্যুত্থানের উপর স্বরচিত পুঁথি পাঠ করেন। মহানবীর জীবনী নিয়ে পুঁথি পাঠ করেন শিশুশিল্পী আহনাফ আদিল শাফী এবং তাসনিম ফারহান মাহির। আসরের প্রধান পুঁথি পাঠক হিসেবে পুঁথি পরিবেশন করেন পুঁথি গায়ক, সঙ্গীত পরিচালক ও শিক্ষক শ্রী পরিমল কুমার মজুমদার।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের আহত যোদ্ধা ইশরাত জাহান ইমু, স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ।
প্রধান অতিথি এসএম ফরহাদ বলেন, “পুঁথি পাঠ এবং পান্ডুলিপি পাঠোদ্ধারের চর্চাকে পুনরুজ্জীবিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা এবং এ বঙ্গীয় অঞ্চলের মানুষের সংস্কৃতি পুনরুদ্ধার ও টিকিয়ে রাখতে ডাকসুর এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি মাহাদী হাসান বলেন, “পুঁথিপাঠ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা বর্তমানে হারিয়ে যেতে বসেছে। ডাকসুর এমন দুর্দান্ত আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।”
অনুষ্ঠানটি শেষ হয় অংশগ্রহণকারী পুঁথি পাঠকদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।
স্টাফ রিপোর্টার: অমর একুশে বইমেলা প্রাঙ্গণে শনিবার (৭ মার্চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বইমেলা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মেলার বি ...
সিলেট অফিস: হবিগঞ্জ চারুকলা একাডেমি-এর আয়োজনে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “শিল্পবৃত্তি–২০২৫” প্রদান ও বার্ষিক পরীক্ষা সমাপনী সনদপত্র ব ...
ডেস্ক রিপোর্ট: প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষ্যে প্রকাশ করতে যাচ্ছে ৪৮+ বিষয়ের উপর ১৭৫+ বই। সে ধারাবাহিকতায় আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হলো—* ঐতিহ্য রজতজয়ন্তী গ্রন্থমালা◉ আম ...
ডেস্ক রিপোর্ট: আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ঢাকায় অমর একুশে বই মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করেছেন। ...
সব মন্তব্য
No Comments