কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পদ্মা সেতু চালু হওয়ায় দীর্ঘদিনের সড়কপাথে দুর্ভোগের অবসান ঘটেছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে ঢাকা যেতে নেই কোন ফেরি। খুব অল্প সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রীসহ পর্যটকরা। বিষয়টি মাথায় রেখে সেবার মান বাড়িয়েছে পরিবহন মালিকরা। রবিবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল উন্মুক্ত করে দেয়ার পর কুয়াকাটায় আসতে শুরু করেছে বিলাসবহুল ভিআইপি পরিবহনগুলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা। সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। তাই গত দুই যুগের বেশী সময় ধরে ভ্রমণ পিপাসুদের কাছে প্রিয় হয়ে উঠছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা। ঢাকা থেকে কুয়াকাটায় ২৯৪ কিলোমিটার পথে সবচেয়ে ভোগান্তি ছিল ফেরি পারাপার। যোগাযোগের চরম অবস্থার কারনে এই অঞ্চল থেকে মুখ ফিরিয়ে রেখেছিল ভিআইপি পরিবহন কোম্পানিগুলো। এখন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। তাই কুয়াকাটায় গ্রীন লাইন,ইউনিক, হানিফ, শ্যামলী, গ্রীন সেন্টমার্টিন, প্রচেষ্টা, ইলিশসহ বেশ কয়েকটি কোম্পানির পরিবহন কাউন্টার চালু হয়েছে।
এদিকে কুয়াকাটায় যে সকল কোম্পানির পরিহন চলছে তা সরিয়ে নতুন বিলাসবহুল পরিবহন নামাতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। এসব নতুন কোম্পানিগুলো বাস সার্ভিস দিতে ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে বলে জানিয়েছেন কুয়াকাটায় বাস কাউন্টার মালিকরা।
কুয়াকাটায় বিআরটিসি বাস কাউন্টার ইনচার্জ জুয়েল জোমাদ্দার জানান, পদ্মাা সেতু উদ্বোধন হওয়ায় কুয়াকাটায় পরিবহন সেক্টরে ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে। আগে বিআরটিসি মাওয়া ঘাট থেকে ছেড়ে আসতো। এখন সরাসরি ঢাকা থেকে এসি বিআরটিসি বাস কুয়াকাটায় আসবে।
সৌদিয়া পরিবহনের কাউন্টার ইনচার্জ কামাল পাটোয়ারী জানান, বর্তমানে কুয়াকাটা থেকে ৫০ টির বেশি পরিবহন দেশের বিভিন্ন জেলায় ছেড়ে যায়। এখন আরো নতুন নতুন পরিবহন আসবে ও এখান থেকে ছেড়ে যাবে। ইতোমধ্যে বেশ কয়েকটি বড় বড় কোম্পানির পরিবহন কাউন্টার চালু হয়েছে।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াকের সাধারন সম্পাদক মো.জহিরুল ইসলাম জানান, পর্যটকদের আগে ফেড়ি পার হয়ে কুয়াকাটায় আসতে হতো। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার ফলে সেই ভোগান্তির আবসান ঘটেছে। এখন পরিবহন খাতের পাশাপাশি কুয়াকাটা পর্যটন শিল্পে বড় পরিবর্তন আসবে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments