ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রামে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে এক কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।ওই কৃষকের নাম ইউসুফ ব্যাপারী (৬০)। সে উক্ত গ্রামের কুটি মিয়া ব্যাপারীর ছেলে।
সোমবার বিকেলে কিস্তির টাকা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়াঝাটির জের ধরে এক পর্যায়ে সে কীটনাশক পান করে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাশর্^বর্তী সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, একটি এনজিও থেকে তার স্ত্রী কিস্তির টাকা উঠায়। নানা আর্থিক অনটনের কারনে সে কিস্তির টাকা পরিশোধ করতে পারছিলনা। ঘটনার দিন এনজিও কর্মী বাড়িতে এসে কিস্তির টাকা চান কিন্তু কিস্তির টাকা দিতে না পারায় স্ত্রীর সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে সে মনের দুঃখে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। এ ব্যাপারে কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া বলেন, শুনেছি স্বামী-স্ত্রীর মধ্য কিস্তির টাকা নিয়ে ঝগড়া হয়।পরবর্তীতে বিকালে সে কীটনাশক পান করে অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments