জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের আ ফ ম কামালউদ্দীন হল ইউনিটের পক্ষ থেকে ছাত্রলীগের স্বরণকালের সর্ববৃহৎ সমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৭ আগস্ট রাত ৮টায় হলের কমনরুমে নেতা-কর্মীদের উপস্থিতিতে এ সভা আয়োজিত হয়।
এ সময় শাখা ছাত্রলীগের উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশেক মাহমুদ সোহান বলেন, ‘স্মরণকালের সর্ববৃহৎ এই ছাত্রসমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও আ ফ ম কামালউদ্দিন হল ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অবশ্যই সুশৃঙ্খলভাবে নিজেদেরকে মেলে ধরতে হবে। আগামীর স্মার্ট বাংলাদেশের যোগ্য অংশীদার হিসেবে তুলে ধরতে এবং বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে।’
বর্ধিত সভার বিষয়ে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। যা নেতাকর্মীদের উজ্জীবিত করবে এবং আগামী নির্বাচনে সংগঠনকে বাড়তি শক্তি জোগাবে বলে আমরা মনে করি।’
২৭ শে আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শনিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১ সেপ্টেম্বর ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ’ আয়োজনের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments