কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বেল্ট অ্যান্ড রোড ফোরাম এর সম্মেলনকে সামনে রেখে সবুজ ও ন্যায্য রূপাস্তরের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ার আন্দারমানিক নদীর তীরে এক জমায়েত আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (ডব্লিউজিইডি) উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), প্রান্তজন, পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এবং আমরা কলাপাড়াবাসী যৌথ উদ্যোগে এ জমায়েত অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচীতে এনজিও কর্মী ও গনমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
এ সময় বক্তব্য রাখেন, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব ও পৌরসভার কাউন্সিলর মনোয়ারা বেগম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, জনসুরক্ষা মঞ্চের সদস্য ও পরিবেশ কর্মী সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, নেছারউদ্দিন আহমেদ টিপু, মিলন কর্মকার রাজু, জসীম পারভেজ, মো.নাহিদুল হক, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি মো.নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, চীনা ঋণের সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ, চীনা ঋণের আওতায় জীবাশ্ম জ্বালানিতে সকল বিনিয়োগ বন্ধ, বাস্তবায়িত প্রকল্পে পরিবেশ প্রতিবেশ মানবাধিকার শ্রমাধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ নেয়া, জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগ বন্ধ করাসহ বাংলাদেশে ২০৫০ সাল নাগাদ শতভাগ নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিনিয়োগসহ সবুজ ও ন্যায্য রূপান্তরের দাবি জানান।
আয়োজকরা জানায়, আগামী ১৭ ও ১৮ অক্টোবর, ২০২৩ থেকে চীনের বেইজিংয়ে বিআরআই এর তৃতীয় সম্মেলন শুরু হবে। আমরা চাই এই সম্মেলনে ফসিল ফুয়েলের পরিবর্তেন বায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হোক। উন্নয়নের ক্ষেত্রে ন্যায্য রূপান্তর নিশ্চিত করা হোক এমন দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments