কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ”স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সব সময়” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় উদ্যাপন করা হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার মৎস্য বন্দর মহিপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রাম দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সিপিপি, ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যাসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রন করেন। মহিপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসুচী-সিপিপি’র সহযোগীতায় বেসরকারি আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এর আয়োজন করে।
র্যালী শেষে ইউনিয়ন পরিষদ হল রুমে উপকূলীয় দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ক আলোচনা সভার সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো.ফজলু গাজী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জি এন জাপান মোফা ডি আর আর প্রকল্প প্রোগ্রাম ম্যানেজার মাসাই কো ইয়োদা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মিঃ দীপক কুমার দাস। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসুচী-সিপিপি সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান খাঁন, সিপিপি মহিপুর ইউনিয়ন টিম লিডার মো.জাহিদুল ইসলাম সেলিম, জি এন জাপান মোফা ডি আর আর প্রকল্প কলাপাড়া প্রোগ্রাম ম্যানেজার রাজীব বিশ^াস প্রমুখ।
অনুষ্ঠান সভাসঞ্চলনা করেন জি এন জাপান মোফা ডি আর আর প্রকল্প প্রোগ্রাম অফিসার সুজয় সরকার।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments