বোরহান উদ্দীন রব্বানী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২৯৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে।
গত বছরের তুলনায় মূল ১১টি খাতের ৬টিতে বরাদ্দ বেড়েছে, আর কমেছে ৫টিতে। বরাদ্দ বেড়েছে বেতন ভাতা, পেনশন ও অবসর, গবেষণা ও উদ্ভাবন, প্রাথমিক স্বাস্থ্য সেবা সহায়তা, অন্যান্য মূলধন জাতীয় ব্যয় ও অন্যান্য ব্যয় খাতে। অন্যদিকে বরাদ্দ কমেছে পণ্য ও সেবা (সাধারণ আনুষঙ্গিক), পন্য ও সেবা ( রক্ষণাবেক্ষণ ও মেরামত), যন্ত্রপাতি ক্রয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে।
শনিবার (২৪ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এ বাজেট পাস হয়। বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।
২৯৪ কোটি ১৬ লাখ টাকার এ বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ২৭১ কোটি ৮১ লাখ টাকা অনুদান দেবে। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্রে আয় হবে ২২ কোটি ৩৫ লাখ টাকা।
অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়। সংশোধিত বাজেটের আকার ২৮৭ কোটি এক লাখ টাকা।
সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ ৭ কোটি ৮৮ লাখ টাকা।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে ব্যয় ধরা হয়েছে ১৭৫ কোটি ২৯ লাখ টাকা। যা মোট বরাদ্দের ৫৯.৫৯ শতাংশ। পেনশন ও অবসর সুবিধা খাতে ৪২ কোটি ৩৩ লাখ টাকা। যা বরাদ্দের ১৪.৩৯ শতাংশ এবং গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় ৪ কোটি ১৯ লাখ টাকা বেশি। গবেষণা ও উদ্ভাবনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫ কোটি ৫২ লাখ টাকা। যা মোট বরাদ্দের ১.৮৮ শতাংশ। প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে বরাদ্দ ধরা হয়েছে ৪২ লাখ টাকা। অন্যান্য ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৮ লাখ টাকা। উক্ত খাত গুলোতে গতবছরের সংশোধিত বাজেটের তুলনায় বৃদ্ধি করা হয়েছে।
অন্যদিকে মূল ছয়টি খাতে বরাদ্দের পরিমান গতবছরের সংশোধিত বাজেটের তুলনায় পরিমান হ্রাস করা হয়েছে। এর মধ্যে পন্য ও সেবা (সাধারণ ও রক্ষণাবেক্ষণ) খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি ৩১ লাখ টাকা। যা বরাদ্দের ২০.৫ শতাংশ। যন্ত্রপাতি খাতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৬ লাখ টাকা। যানবাহন ক্রয় বাবদ দেড় কোটি টাকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বরাদ্দ ধরা হয়েছে ৫৫ লাখ টা, যা মোট বারাদ্দের ০.১৯ শতাংশ।
সিনেট অধিবেশনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ, সিন্ডিকেট সদস্য ও রেজিস্ট্রার গ্রাজুয়েট প্রতিনিধিরা।
উল্লেখ্য সিনেট অধিবেশনের শুরুতে, সিনেটের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের বক্তব্যের শেষে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করেন সিনেটর ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম। এসময় তিনি সিনেটরদের মেয়াদ উত্তীর্ণের কথা উল্লেখ্য করে, নির্বাচনের দাবীতে বিএনপিপন্থী সিনেটরদের পক্ষ থেকে ১০ মিনিট ওয়াক আউট ঘোষণা করেন। সিনেটরদের মেয়াদ উত্তীর্ণের প্রশ্ন তোলায় তাকে 'বেয়াদব' বলে কটুক্তি করে তেড়ে আসেন সিনেটর মো. মোতাহার হোসেন মোল্লা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments