ধৈর্য ধরার বার্তা নিয়ে লন্ডন থেকে ফিরলেন মির্জা ফখরুল

প্রকাশ : 12 Dec 2024
ধৈর্য ধরার বার্তা নিয়ে লন্ডন থেকে ফিরলেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: লন্ডনে ১২ দিনের সফর শেষে স্বস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাংবাদিকদের বলেছেন,  তার এই সফর ফলপ্রসূ হয়েছে,  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে দেশে ফিরেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন,  আপনারা (দেশবাসী) ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে।এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ,  সে নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)  বেলা পৌনে একটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা। 

এসময় বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।


সম্পর্কিত খবর

;