মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন রক্ষায় মোংলায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় গণশুনানিতে সভাপতিত্ব করেন ইয়ুথ ফর সুন্দরবন’র সভাপতি সোহেল রানা। গণশুনানিতে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ, সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির ও মোংলা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ্র মন্ডল। গণশুনানিতে স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন সুন্দরবন রক্ষায় প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি-বেসরকারি সংস্থা যুথবদ্ধ ভাবে কাজ করলে সফলতা আসবে। বিশ^ ঐতিহ্য সুন্দরবনকে প্লাস্টিক-পলিথিন দূষণমুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। গণশুনানিতে বক্তারা বলেন গবেষণায় সুন্দরবনের মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে। এসব মাছ খেলে মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। সরকার সুন্দরবনে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে আমাদের জীবনধারায় পরিবর্তন আনতে হবে। গণশুনানীতে পরিবেশকর্মী, বনজীবী, সংবাদকর্মী, নারী, ইয়ুথসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments