ডেস্ক রিপোর্ট: ৭৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে রবিবার ( ৪ জানুয়ারি ) বিকাল ৪:৩০টায় নগরীর কর্ণেল তাহের মিলনায়তনে আলোচনা সভা ও পুনর্মিলনীর আয়োজন করে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনাসভা ও পুনর্মিলনীতে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোহসীন, সাবেক নেতা নইমুল আহসান জুয়েল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক, সাবেক সভাপতি শরীফুল কবির স্বপন, সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি মোহম্মদ সামসুল ইসলাম, সাবেক সভাপতি আহসান হাবিব শামীম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান খোকন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, সহ-সম্পাদক নাঈম মল্লিক প্রমুখ।
সভায় বক্তারা, দেশে একটি একতরফা ও এক পাক্ষিক সংসদ নির্বাচন এবং অসাংবিধানিক গণভোটের আয়োজন চলছে। জনগণ এ ভোট ও গণভোট প্রত্যাক্ষন করবে। তারা বলেন, সকলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া দেশের বিরাজমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়। তারা, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচারিক হত্যার যড়যন্ত্র রুখে দেয়ার আহবান জানান।
সভায় বক্তারা আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের
সভায় বক্তারা বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগ ভাষা আন্দোলন, স্বাধীকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের আপসহীন বিপ্লবী ধারাকে ধারণ করেই স্বাধীন বাংলাদেশে শ্রেণীহীন বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে মূলমন্ত্র হিসাবে গ্রহণ করে সমাজ বদলের বিপ্লবী সংগ্রামের সূচনা করে এবং সমাজ বদলের সংগ্রামের পথেই আগুয়ান আছে। ৭৮ বছরের সংগ্রামে ছাত্রলীগের হাজার হাজার নেতা-কর্মী-সদস্য আত্মবলিদান দিয়েছে। বক্তারা বলেন, ঘড়ির কাটা উল্টা দিকে ঘুরিয়ে, সমাজকে সামনের দিকে এগিয়ে যাবার গতি থামিয়ে পিছনের দিকে টেনে নেয়ার সকল প্রতিক্রিয়াশীলতা বিরুদ্ধে প্রগতিশীল সংগ্রাম এগিয়ে নিতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। বক্তারা শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্যের অবসানে একদেশ-এক শিক্ষানীতির ভিত্তিতে আধুনিক বিজ্ঞানভিত্তিক মানসম্মত দক্ষতামুখী শিক্ষা ব্যবস্থা চালু, শিক্ষাঙ্গন-সমাজ-রাষ্ট্রে মবের রাজত্ব ও দখলদারিত্বের অবসান, শিক্ষাঙ্গনে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আতংকমুক্ত মর্যাদাপূর্ণ জীবন, শিক্ষাঙ্গনকে মুক্তবুদ্ধি-যুক্তি-জ্ঞান-বিজ্ঞান চর্চার ক্ষেত্র হিসাবে গড়ে তোলার দাবিতে সংগ্রাম গড়ে তোলার পাশাপাশি স্বাধীনতা, মুক্তিযুদ্ধসহ জাতীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি মুছে ফেলার বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে।
৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ছাত্রলীগ দেশের বিভিন্ন জেলায়-উপজেলায় আলোচনাসভা ও পুনর্মিলনীর আয়োজন করে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments