স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর মধ্যে আজ ঢাকায় ‘Second Small and Medium-Sized Enterprises Development Project-Phase 2’ শীর্ষক প্রকল্পের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব
মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবি’র পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeong ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। এ বিষয়ে এডিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি প্রকল্প চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ এস, এম, আব্দুল হাকিম এ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রকল্পটির বাস্তবায়নকাল সেপ্টেম্বর ২০২৫ হতে মার্চ ২০৩০ পর্যন্ত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাইরে মধ্য ও স্বল্প-মেয়াদি ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে বেসরকারি খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বিকাশে সহায়তাকরণ। এডিবির এ ঋণ Ordinary Operations (Concessional) হিসেবে পাওয়া গেছে, যা পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধযোগ্য। উক্ত ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ।
ঋণচুক্তি স্বাক্ষরকালে বাংলাদেশ সরকার ও এডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ এডিবি’র এক্সিকিউটিভ ডিরেক্টর ফর জাপান Shigeo Shimizu উপস্থিত ছিলেন। এ প্রকল্পের উদ্যোগী মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, এডিবি এ যাবৎ বাংলাদেশ সরকারকে প্রায় ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা ও ৬৩৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তা প্রদান করেছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি সাধারণত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানি সম্পদ ও সুশাসন সেক্টরকে প্রাধান্য দেয়।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments