কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আছিয়া আক্তার ইতি (১৭) নামে দশম শ্রেনীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড় টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্যদেবপুর গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মৃত আছিয়া আক্তার ইতি ওই গ্রামের মো.কুদ্দুস মোল্লার মেয়ে এবং মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী। তবে কি কারনে এই শিক্ষার্থী আতœহত্যা করেছে তার সঠিক কারণ কেউ জানাতে পারেননি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments