উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় "প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উজিরপুর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম অফিস ও সিআরএসএস এর সহযোগিতায়, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, সফল যুবকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মনির হোসেন, বক্তব্য রাখেন উজিরপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক ও যুবতীরা, প্রধান অতিথি মোঃ আলী সুজা উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। বক্তব্যে তিনি বলেন ১৮ থেকে ৩৫ বছরের সকল নাগরিক যুব এবং দেশের সম্পদ। তাই মাদক থেকে দূরে থাকতে হবে, একই সাথে চাকরির পিছে না ঘুরে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে যুবশক্তিতে পরিণত হতে হবে। একই সাথে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করে উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments