ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংককে মর্যাদাপূর্ণ রেমিটেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বাংলাদেশ সরকার কর্তৃক ব্র্যাক ব্যাংকের এই স্বীকৃতি বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য রেমিটেন্স প্রেরণ প্রক্রিয়া সহজতর করার মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার ব্যাপারে ব্যাংকটির দৃঢ় প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশের সকল ব্যাংকের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে রেমিটেন্স আহরণের দিক থেকে চতুর্থ স্থান অর্জন করায় মন্ত্রণালয় ব্র্যাক ব্যাংককে এই সম্মাননা দিয়েছে।
১৮ ডিসেম্বর ২০২৪ ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলের হাতে এই পুরস্কার তুলে দেন।
ইনওয়ার্ড রেমিটেন্স সহজতর করার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক ২০২৪ সালে মোট ১.৫ বিলিয়ন ডলার রেমিটেন্স গ্রহণের মাইলফলক অর্জন করে। ব্র্যাক ব্যাংকের এমন মাইলফলক অর্জন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আর্থিক স্থিতিশীলতার ওপর ব্যাংকটির উল্লেখযোগ্য প্রভাব তুলে ধরে।
এই রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আহরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে ব্র্যাক ব্যাংকের সহায়ক ভূমিকার উল্লেখযোগ্য স্বীকৃতি।
রেমিটেন্স অর্জনে নেতৃত্বস্থানীয় ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হলো, বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের স্বদেশে বিনিয়োগ বাড়াতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করা।
আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাক ব্যাংকের এই স্বীকৃতি দেশের জাতীয় আয় এবং অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক হিসেবে ব্যাংকটির উল্লেখযোগ্য ভূমিকার প্রতিফলন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments