কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীরে ম্যানগ্রোভ প্রজাতির গোল গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটায় পৌরসভার হেলিপোর্ট মাঠ সংলগ্ন নদী তীরে অর্ধশতাধিক চারা রোপণ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও ওয়াটার কিপার বাংলাদেশ কলাপাড়া শাখার উদ্যোগে এ চারা রোপণ করা হয়। এসময় আমরা কলাপাড়াবাসী, বিডি ক্লিন কলাপাড়া সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারন সম্পাদক মেজবাহউদ্দিন মাননু বলেন, ম্যানগ্রোভ বনাঞ্চল ঝড়-ঝঞ্ঝাকালে উপকূলের মানুষ ও তাদের সম্পদকে জলোচ্ছ্বাসের কবল থেকে রক্ষা করে। তাই উপকূলীয় নদীর তীরে ম্যানগ্রোভ প্রজাতির বনাঞ্চল বৃদ্ধি করার বিকল্প নেই।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments