ডেস্ক রিপোর্ট: সাফ অনুর্ধ-১৯ মহিলা চ্যাম্পিয়নশীপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ম্যাচের ৮১ মিনিটে স্বাগতিকদের হয়ে জয়সুচক গোলটি করেছে আনাই মগিনি। ডি বক্সের ভেতর সতীর্থের কাছ থেকে পাওয়া ব্যাক পাসের বল তিনি গোলবক্স লক্ষ্য করে ক্রস করলে পরাস্ত হন সফরকারী ভারতের গোল রক্ষক আনসিকা। বলটি সরাসরি আশ্রয় নেয় জালে।
এরপর ৮৩, ৮৯ এবং ইনজুরি টাইমে আরো তিনটি জোড়ালো আক্রমন রচনা করেছিল স্বাগতিকরা। তবে ফিনিশিং টানতে পারেনি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। আনেক আগেই তারা লিড পেতে পারতো। কিন্তু সফরকারী দলের রক্ষন ভাগের দক্ষতায় ফিনিশিং টানতে ব্যর্থ হয় স্বাগতিক দল।
ব্ংলাদেশের শাহেদা আক্তার রিপা ৫ গোল করে টুর্নামেন্ট সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন। টুর্নামেন্টের মোস্ট ভেলুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও বগলদাবা করেন তিনি। ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসার রাসেল এমপি। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেমনের সভাপতি কাজী মোহাম্দ সালাহউদ্দিন এবং সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল উপস্থিত ছিলেন।
এর আগে রাউন্ড রবিন লীগ পর্বে বাংলাদেশ নিজেদের প্রথম হিমালয় কন্যা নেপালের সঙ্গে গোলশুন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও আর পেছানে ফিরে তাকায়নি। এরপর ভুটানকে ৬-০ গোলে, ভারতকে ১-০ গোলে এবং লীগ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে ফাইনালে জায়গা করে নেয়।
অপরদিকে ভারত শ্রীলংকার বিপক্ষে ৫-০ গোলে জয় নিয়ে লীগ পর্ব শুরু করার পর ভুটানকে হারায় ৩-০ গোলে। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিকদের সঙ্গে আর পেরে উঠেনি উপমহাদেশের এই পাওয়ার হাউজ। হার মেনেছে ১-০ গোলে। লীগের শেষ ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল তারা।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments