মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুলাই) সকাল ১১ টায় হরিয়ান সুগার মিলসের ট্রেনিং কমপ্লেক্স অডিটোরিয়ামে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান,বিপিএম (বার),পিপিএম (বার)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মো. ফারুক হোসেন,বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহম্মদ আব্দুর রকিব,পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়।
আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম।
পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক বলেন,হরিয়ান ইউপি নির্বাচনে প্রতিদন্দিতা করবেন ৭৬ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন।
তিনি আরো জানান,আগামী ১৭ জুলাই ৯ ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। হরিয়ান ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ১৯৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮৫০ জন ও মহিলা ভোটার ৯৬৭৮ জন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments