ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আসন বরাদ্ধ পাওয়া বিবাহিত ও গর্ভবতী ছাত্রীদের হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার হল প্রভোস্ট অধ্যাপক ড. দিপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।খবর আমাদের সময় ডট কম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে হলের আবাসিকতা লাভ ও বসবাসের শর্তাবলি এবং আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ২০২১ এর ১৭ নম্বর ধারা মোতাবেক বিবাহিত ও অন্তসত্ত্বা ছাত্রীরা হলে সিট পাবেনা। বিধায় তারা অতিদ্রুত হলের সিট ছেড়ে দেবেন।অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয় ক্ষোভ প্রকাশ করে মনোবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বলেন, কিছু দিন সময় না দিলে আমরা ছাত্রী রা কোথায় থাকবো।এসব বিষয় নিয়ে প্রশাসন ভাবে না। অন্তত পক্ষে ১/২ মাস আমাদরে সময় দিলে আমরা ব্যবস্থা করে নিতাম।
বিজ্ঞপ্তির বিষয় হল প্রভোস্ট অধ্যাপক দীপিকা রাণী সরকার বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হলে সিট পাওয়ার জন্য শর্তাবলী দেওয়া হয়েছে।আমরা সেই নিয়ম মেনে নোটিশ দিয়েছি।হলের বিধিমালার ১৭ নম্বর ধারা অনুযায়ী কোনো বিবাহিত/অন্ত:সত্ত্বা ছাত্রী হলে সিটের জন্য আবেদনের সুযোগ পাবেন না। আমরা বিধি অনুযায়ী বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments