জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কক্সবাজার জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
০২ অক্টোবর(সোমবার ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাবির ৫১ তম আবর্তনের ১১ জন নবীন শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। ৪৫ ও ৪৬ তম আবর্তনের শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ দিদারে আলম মুহসিন। তিনি বলেন, তোমরা যারা কক্সবাজার থেকে নবীন শিক্ষার্থী এসেছ সবাইকে অভিনন্দন। আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করে নিজ জেলার মান অক্ষুণ্ণ রাখবে। পাশাপাশি যারা আজকে বিদায়ী হবে তাদের বলবো তোমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে নিজ জেলার সুনাম বৃদ্ধিতে অবদান রাখবে।শুধু নিজেরা পড়ালেখা করে বড় হলে হবে না, নিজ সমাজ, এলাকা, জেলার খোঁজ খবর রাখতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী রবিউলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মো: রুহান উদ্দিন রুহানী। সভাপতির বক্তব্যে তিনি বলেন ,সবাইকে উপস্থিত হয়ে সুন্দর একটি আয়োজন করার ধন্যবাদ।কক্সবাজার থেকে আগত সকল শিক্ষার্থীদের যেকোন বিপদে আপদে কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশন অব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় ছিল আছে থাকবে। আমরা শিক্ষার্থীদের আর্থিক সমস্যা দূরীকরণে বৃত্তির আয়োজন করার চিন্তা ভাবনা করতেছি।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রাশেদুল ইসলাম। বাসসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল ওসমান, আমির ফয়সাল,ওয়াহিদ, তামিম, প্রমুখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত কক্সবাজার শতাধিক শিক্ষার্থী উপস্থিতি ছিল।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments