আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ী উল্টে শান্ত(১৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০জানুয়ারি) গভীর রাতে ঝিনাইগাতী – ধানশাইল সড়কের জামতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শান্ত পূর্ব ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্র গাড়ীটি নিয়ে কিশোর শান্ত ঝিনাইগাতী সদরে আসছিলো। এসময় রাস্তায় ঘণ কুয়াশা থাকায় গাড়ীটি চলন্তবস্থায় উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে গাড়ী চালক শান্ত ওই গাড়ীর নীচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুরবরণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments