মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে ঝটিকা মিছিল করছে জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা। তবে মিছিলে শিবিরের কর্মী-সমর্থকদেরই বেশি দেখা যায়। আজ বেলা প্যেনে দুইটার দিকে ব্যস্ততম রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকা থেকে মিছিলটি মুরু করে তারা। বিশাল এই মিছিলটি এর পর কাদিরগঞ্জ হয়ে দরিখরবোনা মোড়ে গিয়ে শেষ হয়।
এর পর শিবিরের নেতাকর্মীরা উপশহরের দিকে চলে যাওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা লাঠি-সোঠা নিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। শফিকুর রহমানকে সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর নিজ বাসা থেকে ডা. শফিকুর রহমানকে আটক করা হয়। পরে সিটিটিসি জানায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী অভিযোগ বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণামাধ্যমকে বলেন, ‘জামায়াতের আমিরকে ডিবি আটক করেনি। তাকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গ্রেপ্তার করেছে। ’
নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, জামায়াতের একটি মিছিল হঠাৎ বের করে শেষ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments