সারাদেশে বৃষ্টির হতে পারে

প্রকাশ : 01 Jun 2025
সারাদেশে বৃষ্টির হতে পারে

ডেস্ক রিপোর্ট:  দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ুবাংলাদেশের উপর বিস্তৃত লাভ করেছে। মৌসুমী বায়ুবাংলাদেশের পূর্বাঞ্চলে সক্রীয় ও দেশের অন্যত্র মোটামুটি সক্রীয় এবং উত্তর বঙ্গোপসাগরে

মাঝারী অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক  এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। 

এতে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সকাল ০৬টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯৩%। 

আজ ঢাকায় ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৪২ মিনিটে। এবং 

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ১১ মিনিটে। 

সম্পর্কিত খবর

;