মাহহমুদুর রহমান(তুরান), ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত মুল আসামী প্রতিবেশি কিশোর শাহাদাতকে গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক শাহাজালাল ওরফে শাহাদাত(১৬) ভাঙ্গা উপজেলার সদরদী হোগলাডাঙ্গি গ্রামের টুকু মাতুব্বরের ছেলে।
সোমবার বেলা ১১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোর্শেদ আলম।
পুলিশ সুপার মোর্শেদ আলম জানায়, গত ২৮ জুন শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলার সদরদী হোগলাডাঙ্গি গ্রামের পাট ক্ষেত থেকে কিশোরী রেখা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। মেয়েটিকে ধর্ষণ শেষে শ্বাস রোধ করে হত্যা করে ঘাতক।
পরের দিন ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামী করে নিহতের মা মেরী আক্তার বাদী হয়ে মামলা দায়ের করে।
এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত শনিবার রাতে নিহতের প্রতিবেশি কিশোর শাহজালাল ওরফে শাহাদত কে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ও আদালতেও ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেয়।
ধর্ষণের পরে হত্যার ঘটনা বর্ননা করে পুলিশ জানান, ঐ দিন মেয়েটি বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। সেসময় প্রতিবেশি শাহাদাত তার গোসল করা দেখে। পরে মেয়েটিকে ফুসলিয়ে পাশের পাট ক্ষেতে নিয়ে তাকে জোর করে ধর্ষণ করে। মেয়েটি তার বাবাকে বিষয়টি জানিয়ে দিবে বলে। তখন এই ঘটনা ধামাচাপা দিতে মেয়েটির সেলোয়ার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শাহাদাত।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহেনশাহ, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments