কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এস এস সি ব্যাচ ১৯৯২ অ্যালামনাই এসোসিয়েশন বাধঁন’র ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার শেষ বিকালে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। এতে ৯২ এস এস সি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিয়ার তৌহীদুর রহমান অডিটরিয়ামে এক আলোচনা সভায় অংশ নেয়। অনুষ্ঠানের সভাতিতিত্ব করেন ৯২ এস এস সি ব্যাচ বাধঁন’র আহবায়ক ও কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ। সংগঠনের সদস্য সচিব মো.শোয়েব সার্বিক সহযোগিতায় উপস্থিত বাধঁন ৯২ ব্যাচের সদস্যরা প্রত্যেকেই সভায় বক্তব্য রাখেন। সভার শুরুতে একে অপরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। দীর্ঘদিন পর বন্ধু ও বান্ধবী একত্রিত হয়ে তাদের জমানো কথাও ব্যাক্ত করেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সিনিয়র যুগ্ন আহবায়ক মো. শাহসুজা উদ্দিন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments