রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,উপজেলা মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এবং প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার (৬২) আর নেই। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন তিনি । মরহুম এটিএম মোস্তফা সরদার বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ এবং বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি। এছাড়াও তিনি বিডিএস’র সাবেক এরিয়া ম্যানেজারসহ বানারীপাড়ার ঐতিহ্যবাহী নবীণ সংঘ,পাবলিক লাইব্রেরী,উজ্জীবন শিশু স্বাস্থ্য কেন্দ্র,ইয়াতিম খানা,হাই কেয়ার স্কুল ও নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম এটিএম মোস্তফা সরদার বানারীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক ইয়াসমিন রেজা নির্মলার স্বামী,পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন সরদার ও মো. জাহিদ হোসেন সরদারের বড় ভাই এবং সেনাবাহিনীর মেজর রিয়াদ হোসেন সাব্বিরের শ^শুর। শনিবার (১ মার্চ) সকাল ৯টায় বানারীপাড়া পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড় কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে তার মৃত্যুতে জেলা,উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন এবং বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments