জাবি প্রতিনিধি : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সাংবাদিক সমিতির দশ গণমাধ্যমকর্মীকে ( শিক্ষার্থী) সাময়িক বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস)।
বৃহস্পতিবার (১৪ মার্চ) জাবিসাসের সভাপতি আরিফুজ্জামান উজ্জল ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন হিমু এক যৌথ বিবৃতিতে এ ক্ষোভ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, প্রশাসনের অনিয়ম, দুর্নীতি নিয়ে কথা বললেই গণমাধ্যম কর্মীদের উপর চালানো হয় অত্যাচার। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পারি, বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতি ও শিক্ষক কর্তৃক নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির মতো সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রচার করায় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এসবের জের ধরেই ক্যাম্পাসে সাংবাদিকতা বন্ধের চেষ্টা চালিয়ে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিআইইউর ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের টুটি চেপে ধরার শামিল।
জাবিসাস নেতৃবৃন্দ মনে করেন, ডিআইইউ এর কর্তৃপক্ষের এই কার্যক্রম হঠকারীমূলক। যা মুক্তচিন্তার জন্য হুমকি ও বাধা। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারা সাংবাদিকদের হেনস্তা ও কণ্ঠরোধের চেষ্টা করাই প্রমাণ করে নিজেদের দুর্নীতি ও অনিয়ম ঢেকে রাখতেই কর্তৃপক্ষে এমন অপচেষ্টা।
ডিআইইউতে ১০ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা করার জোর দাবি জানিয়েছে জাবিসাস নেতৃবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments