স্টাফ রিপোটার: মেজর জেনারেল অব. সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন কল্যাণ পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. ইকবাল হাসান মাহমুদ।
পদত্যাগের বিষয়টি স্বীকার করে বৃহস্পতিবার ড. ইকবাল হাসান বলেন, ১৬ বছর ইবরাহিম সাহেবের সাথে ছিলাম। এখন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আসলে তার সাথে এখন কেউ নেই। মানুষ আমাকে বলে বেঈমানদের সাথে কেনো থাকবেন? এগুলো শুনতে আমার ভালো লাগে না। আসলে তার সাথে থাকার কোনো পরিবেশ নেই। তাছাড়া ইবরাহিম সাহেবের অপরাধের দায়ভার আমি কেনো নিবো?
এরআগে কল্যাণ পার্টি থেকে পদত্যাগ করেছিলেন দলটির অতিরিক্ত মহাসচিব এডভোকেট আব্দুল্লাহ আল হাসান সাকীব।
উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শীর্ষনেতা ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম। কিন্তু নির্বাচনের কিছুদিন আগে হঠাৎ করেই নির্বাচনের যাওয়ার ঘোষণা দেন ইবরাহিম। পরে সে সংসদ সদস্যও নির্বাচিত হোন। তার এহেন সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যে কল্যাণ পার্টি থেকে অনেক নেতা পদত্যাগ করেছেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments