ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে এই গণভোটেরর আয়োজন করা হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি ও গণভোটের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই দিনে গণভোটের মাধ্যমে জনগণ দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও শাসনব্যবস্থা নিয়ে মতামত জানেনোর সুযোগ পাবেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচন কমিশনকে গণভোটের প্রস্তুতি নেওয়ার সির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন, আইসশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ বজায় রেখে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহবান জানান তিনি।
তিনি সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে ও শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে অনুরোধ করেন। পাশাপাশি দেশবাসীকে দায়িদ্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান ড্রধান উপদেষ্টা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments