ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বিগত বছর গুলোতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি এই দেশকে বিভিন্ন ফ্রন্টে সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত করেছেন।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর এ কথা বলেন।
সেক বলেন, এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা অনেক ভালো। তিনি মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপেরও ভূয়সী প্রশংসা করেন।
বিশ্বব্যাংককে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে নদীপথ ও নদীভিত্তিক অর্থনীতির মতো অনেক গুরুত্বপূর্ণ খাত রয়েছে যেখানে বিশ্বব্যাংক কাজ করতে পারে।
তরুণদের অর্থনীতির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন ভিত্তিক ঋণদানকারী সংস্থাগুলো এই যুবশক্তির জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারে।
কামাল বলেন, বৈশ্বিক অর্থনীতির কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের জিডিপি’র আকার অনেক বেড়েছে এবং কানাডিয়ান অনলাইন ভিত্তিক এজেন্সি ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যের ভিত্তিতে বাংলাদেশকে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতিতে স্থান দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করেছেন বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন।
কামাল বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে বাংলাদেশের জন্য কিছু আইকনিক প্রকল্প নেওয়ার অনুরোধও করেন।
এছাড়া তারা নগরীর চার পাশের নদীগুলোর নাব্যতা নিশ্চিত করতে এবং রাজধানীর নান্দনিকতা বাড়াতে ‘ঢাকার সৌন্দর্য বর্ধন’ প্রকল্পের সম্ভাব্য অর্থায়নের অগ্রগতি নিয়েও আলোচনা করেন।
আমাদের সময়. কম
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments