আশাশুনি সাতক্ষীরা থেকে শ্যামল বিশ্বাস : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও (এম আই পি এস) প্রকল্পের সহযোগিতায় শান্তি সম্প্রীতির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপি'র সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা পিএনজি গ্রুপের সমন্বয়ক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,তিনি বলেন সাম্প্রতিক সময়ে ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে যা আমাদের সামাজিক বন্ধন ধর্মীয় সম্প্রীতি এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিছু অপপ্রচার আমাদের সহাবস্থানের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। এ প্রেক্ষাপটে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আহ্বান জানান।বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন, পিএফজি গ্রুপের সদস্য অ্যাডভোকেট জাফরউল্লা ইব্রাহিম, রোকেয়া মুনছুর মহিলা কলেজের প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান,সাবেক এম্বাসেডর লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আঃ গফুর প্রমুখ। এসময়ে পিএফজি গ্রুপের সদস্য, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, রাজনৈতিক, ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments