বুলবুল আহমেদ, নাটোর: লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে বিএনপি ব্যাপক নির্বাচনী গণমিছিল করেছে।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে দুই উপজেলাজুড়ে এসব গণমিছিল অনুষ্ঠিত হয়। লালপুরে প্রথমে লালপুর বাজারে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন। পরে শ্রী সুন্দরী বালিকা বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল রবি ও সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান কিরণ।
এসময় বক্তারা বলেন, নাটোর-১ আসনে ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুল একজন যোগ্য, দক্ষ ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক। তার বাবা সাবেক মন্ত্রী এই অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। জনগণের সেই আস্থা রক্ষা করতে এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পুতুল মাঠে নেমেছেন। দল তার উপর ভরসা রেখেছে। আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য বিএনপির সকল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এদিকে বাগাতিপাড়া পৌর এলাকার মালঞ্চি বাজার থেকে একটি পৃথক গণমিছিল বের করে পৌর বিএনপি। মিছিলটি বাজার এলাকা হয়ে উপজেলা গেট প্রদক্ষিণ করে পুনরায় মালঞ্চি বাজারে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী হায়দার ও পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন।
একই সময় বাগাতিপাড়া ও লালপুরের প্রত্যেকটি ইউনিয়নে পৃথকভাবে নির্বাচনী প্রচার মিছিল করেছে ইউনিয়ন বিএনপি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments