কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় টমটম থেকে গাছ ছিটকে রাস্তার পাশে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সুরাইয়া বেগম (৮) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে। মৃত সুরাইয়া পার্শ্ববর্তী আমতলী উপজেলার কাউনিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। সে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুরাইয়া তার মা তানিয়ার সাথে ৭ ফেব্রুয়ারি রসুলপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। আজ বৃহস্পতিবার দুপুরে নানা বাড়ির উঠানে খেলা করতে ছিলো। উঠানের সামনের একটি গাছ কেটে চেরাই করার জন্য টমটমে তুলতে ছিলো শ্রমিকরা। এ সময় গাছের খন্ড টমটমে তুলতে গিয়ে ছিটকে রাস্তার পাশে দাড়ানো সুরাইয়ার ঘাড় ও মাথায় আঘাত লাগে। তাৎক্ষণিক তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ওসি জসিম জানান, এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments