কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে মৃত একটি ডলফিন। এটি ৪ ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্থ । রবিবার দুপুরে লেম্বুর চর সংলগ্ন তিন নদীর মোহনায় এ ডলফিনটি ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে স্থানীয় ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে পৌছে এটির মৃত্যু রহস্য উন্মোচনের চেষ্টা করেন। ঠিক কারনে ডলফিনটির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি। তবে এটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশের চামরা উঠে গেছে। দীর্ঘ সময় সৈকতে বালুর উপর পরে থাকায় রোদে প্রায় শুকনো শুকনো অবস্থা হয়েছে বলে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানিয়েছেন।
মহিপুর বন বিভাগের রেঞ্চ আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটি মাটি চাপা দেয়ার প্রক্রিয়া চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments