স্টাফ রিপোর্টার :রাজধানীর ডেমরায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন মো. কামরুল রিপন এলাকাবাসী ও নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও গণ সংযোগ করেছেন।
রোববার বিকেলে স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, ও মেন্দিপুর এলাকায় এ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন।
এদিন তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মোছা.রোকসানা আক্তারকে দেখতে তার বাসায় আসেন ও তার অসুস্থ অবস্থায় জন্য সমবেদনা জানান। পরবর্তীতে এলাকার সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের সার্বিক খোঁজ খবর নেন শিক্ষানুরাগী ও সমাজসেবক ওই জননেতা।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মানেই উন্নয়ন। এদেশের মহান স্বাধীনতার পর পদ্মা সেতু আমাদের জন্য আরও একটি বড় প্রাপ্তি যা বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। তাই এ দেশ, মাটি, ও দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে আবারও শেখ হাসিনাকেই দরকার। তাই সকলে ঐক্যবদ্ধভাবে দেশ মাতৃকাকে সামনে রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments