ডেস্ক রিপোর্ট : মহাকাশ থেকে আবারো নতুন রহস্যের সংকেত পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাকাশ থেকে পাওয়া রহস্যময় ওই রেডিও সংকেত নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রায় ৩০০ কোটি আলোকবর্ষ দূরের অন্য একটি নক্ষত্রমণ্ডল থেকে পাওয়া এই রেডিও সংকেতটির নাম রাখা হয়েছে এফআরবি ‘২০১৯০৫২০বি’। রহস্যময় ওই সংকেত নিয়ে গবেষণা সংক্রান্ত তথ্য বিজ্ঞান জার্নাল ‘নেচার’-এ প্রকাশ করা হয়েছে।
এ নিয়ে দ্বিতীয় বার এ ধরনের রেডিও সংকেত মিলল মহাকাশ থেকে। এর আগে ২০০৭ সালে প্রথমবার এমনই একটি রেডিও সংকেতের হদিস পান বিজ্ঞানীরা।
‘স্পেস ডট কম’-এর খবর অনুযায়ী, প্রথমবার রহস্যময় রেডিও সংকেতের হদিস পাওয়ার কৃতিত্ব রয়েছে স্নাতক পড়ুয়া ডেভিড নারকেভিক ও তার সুপারভাইজার ডানকান লোরিমারের ঝুলিতে। এ ধরনের রেডিও সংকেত সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা পাননি বিজ্ঞানীরা। সে কারণে এ নিয়ে আরও গবেষণা চালাচ্ছেন তারা।
২০১৯ সালের মে মাসে চীনের গুইঝোতে ৫০০ মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপের সাহায্যে রেডিও সংকেতের হদিস পাওয়া গিয়েছিল। ২০২০ সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৭৫টি রেডিও সংকেত পাওয়া যায়।
মহাজাগতিক বস্তু থেকে একাধিক বিস্ফোরণের জেরে এ ধরনের রেডিও সংকেত পাওয়া যায় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এফআরবি হলো তীব্র সংকেত। যার স্থায়িত্ব কয়েক মিলিসেকেন্ড হয়। তবে এ সংকেতগুলো বার বার ফিরে আসে।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments