নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঐতিহ্যবাহী আই ই টি সরকারী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রস্তাবনাকে জেলা প্রশাসনের অপরিনামদর্শি ও অনধিকার চর্চা বলে আক্ষায়িত করেছেন বিদ্যালয়টির সাবেক ছাত্র নেতা আবু হাসান টিপু। তিনি বলেছেন শতবর্ষী এই বিদ্যালয়টি কেবল নারায়ণগঞ্জের বহু ইতিহাস ঐতিহ্যের আধারই নয়; এই বিদ্যালয়ের সাথে নারায়ণগঞ্জসহ সারা দেশের লাখো মানুষের শিক্ষা জীবনের স্মৃতি জড়িয়ে রয়েছে। এই লাখো মানুষের স্মৃতি বিজড়িত বিদ্যালয়টির নাম পরিবর্তনের প্রস্তাব করার আগে জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উচিত ছিল বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র-অভিভাবক ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে তার পর কোন প্রস্তাবনা ঠিক করা। ওনারা তা না করে একক ভাবে যে প্রস্তাবনা তৈরী করেছেন তা অপরিনামদর্শি ও অনধিকার চর্চা ছাড়া আর কিছুই না।
আবু হাসান টিপু আরও বলেন আই ই টি সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান লাখো শিক্ষার্থীর আবেগ নিয়ে খেলা করার কোন এখতিয়ার নিশ্চয় কোন আমলাকে দেয়া হয়ছি। আমলারা যা খুশি তাই প্রস্তাবনা তৈরী করবেন, সিদ্ধান্ত নিবেন আর জনগনকে তাই মেনে নিতে হবে; এটা কোন ভাবেই বরদাস্ত করা যায় না। তাদের মনে রাখতে হবে তারা প্রজাতন্ত্রের কর্মচারী; মালিক নন।
আজ ১৩ অক্টোবর সকালে সাবেক ছাত্রদের এক প্রতিনিধিদল বিদ্যালয়ের নাম পরিবর্তন বিষয়ক তথ্যের সত্যতা যাচাই করার জন্য শিক্ষক ও কর্মচারীদের সাথে আলোচনা পরবর্তিকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত পর্যালোচনা সভাতে আবু হাসান টিপু এসব কথা বলেন।
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, নূর নবী চৌধুরী স্বপন, শফিকুল ইসলাম আরজু, মাইনউদ্দিন বারী, মাজাহারুল ইসলাম, রাসেদুল হাসান, জাকির হোসেন, সাদেক সোবহান রাজন, দীপু প্রমূখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments