পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাগমারায় পুলিশের কাছ থেকে খুনের আসামিকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার ভোরে চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাঁদের বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন- নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের খোরশেদ আলম (৪৫) ও ভুট্টু প্রামাণিক (৪২)। তাঁরা ঘটনার পর প্রায় এক মাস ধরে চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন।
র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী ও চট্টগ্রাম র্যাবের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের অবস্থান শনাক্ত করা হয়েছিল।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল বিকেলে বাগমারার রনশিবাড়ি বাজারে পূর্বশত্রুতার জেরে আবদুর রাজ্জাক নামের এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন একই গ্রামের আমিরুল ইসলাম।
ঘটনার পর স্থানীয় লোকজন আমিরুলকে ধরে একটি বাড়িতে আটকে রাখে। পরে রাত আটটার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা পুলিশের ওপর হামলা চালায়।
সেখানে পুলিশের কাছ থেকে আমিরুলকে ছিনিয়ে নিয়ে শতাধিক লোক প্রকাশ্যে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে।
এ সময় হামলায় ছয় পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় বাগমারা থানায় অজ্ঞাত এক হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments