ডেস্ক রিপোর্ট: জিপিস্টার গ্রাহকদের জন্য আবারও ফ্ল্যাগশিপ উইকেন্ড অফার ফ্যান্টাস্টিক ফ্রাইডে নিয়ে এসেছে গ্রামীণফোন। এবারের আয়োজনে গ্রামীণফোনের অংশীদার জনপ্রিয় ফাস্টফুড চেইন বার্গার কিং। এ অংশীদারিত্বের ফলে গ্রামীণফোনের জিপিস্টার গ্রাহকদের ছুটির দিনগুলো এখন হবে আরও উপভোগ্য।
বার্গার কিং বাংলাদেশের জেনারেল ম্যানেজার মাশরুফ আহমেদ এবং গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্টের হেড অব প্রায়োরিটি ব্র্যান্ড সাব্বির আহমেদ সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ফ্যান্টাস্টিক ফ্রাইডে অফারের অংশীদারিত্ব সম্পন্ন করেন।
এ অংশীদারিত্বের ফলে জিপিস্টার গ্রাহকরা বার্গার কিং বাংলাদেশ’এর আউটলেটে নানা অফার উপভোগ করবেন। প্রতি শুক্রবার বার্গার কিং বাংলাদেশ’এর যেকোনো আউটলেটে আসা প্রথম ২০ জন জিপিস্টার গ্রাহক পাচ্ছেন কমপ্লিমেন্টারি ক্রিসপি চিকেন বার্গার, যা স্বাদে এবং সন্তুষ্টিতে অতুলনীয়। এছাড়াও, প্রতি শুক্র ও বুধবারে জিপিস্টার গ্রাহকরা বার্গার কিং বাংলাদেশের আউটলেটের আ-লা-কার্টে মেন্যুতে ১৫ শতাংশ ছাড় উপভোগ করবেন।
রেস্টুরেন্টে ডাইন-ইন ও টেকঅ্যাওয়ে উভয়ক্ষেত্রেই কমপ্লিমেন্টারি বার্গার ও আকর্ষণীয় ছাড় সুবিধা প্রযোজ্য হবে, ফলে জিপিস্টার গ্রাহকরা নিজ স্বাচ্ছন্দ্য অনুযায়ী অফারটি উপভোগ করতে পারবেন। এশিয়া কাপ চলাকালে অফারটি জিপিস্টার গ্রাহকদের আনন্দে আরো নতুন মাত্রা যোগ করবে। অফারটি উপভোগ করতে গ্রাহকদের বার্গার কিং বাংলাদেশের আউটলেটে গিয়ে সহজেই কিউআর কোড স্ক্যান করতে হবে অথবা “BK” টাইপ করে পাঠাতে হবে ২৯০০০ নম্বরে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments