গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে দেড়শ পিস ইয়াবাসহ কৌশিক হীরা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপালগঞ্জ। শনিবার (২২জুলাই) বিকেল সাড়ে ৫টায় তাকে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বারইকান্দি ঢুটামান্দ্রা গ্রামের মৃত হারান হীরার ছেলে।
ওই এলাকার প্রফুল্ল হীরার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর ইয়াবা বিক্রির সময় সে ডিবির জালে ধরা পড়ে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুঈদ চৌধুরী এর নেতৃত্বে ডিবি পুলিশের বিশেষ অভিযানে কৌশিক হীরাকে আটক করা হয়েছে।
ডিবি অফিসার মুঈদ চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫০ পিস ইয়াবা সহ কৌশিক হীরাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত কৌশিক হীরা গোপালগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি ও সরবরাহ করতেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments