স্টাফ রিপোর্টার: গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় জননিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে-এমন যুক্তিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।
রিটে বলা হয়, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও সরকারি অস্ত্রাগার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠিত হয়, যার একটি বড় অংশ এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র অবৈধভাবে ছড়িয়ে পড়লে নির্বাচনকালীন সহিংসতা, ভোটারদের নিরাপত্তাহীনতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটতে পারে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সংবিধান অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু অস্ত্র উদ্ধার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করা হলে তা নাগরিকদের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী হবে।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে হাইকোর্টের আদেশ ও পরবর্তী কার্যক্রম আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments