ডেস্ক রিপোর্ট: রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি মাঠে আগামী ১০ মার্চ সকাল ১০টায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের আরও ১৪টি স্থানে একযোগে কর্মসূচিটির উদ্বোধন ঘোষণা করা হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সরকারের সামাজিক সুরক্ষা উদ্যোগের অংশ হিসেবে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তার লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম পর্যায়ে পাইলট আকারে কয়েকটি উপজেলা ও নির্দিষ্ট এলাকাকে কর্মসূচির আওতায় আনা হবে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে খাদ্যসহায়তা ও আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, পর্যায়ক্রমে দেশের প্রায় চার কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারি সূত্র জানায়, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে সহায়তা করা হবে। এজন্য তথ্যভিত্তিক পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন করা হবে।
আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটির যাত্রা শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments